কক্সবাজারে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কায় ২জন নিহত

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১০-১১ , ১১:০৩ এএম

কক্সবাজারে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কায় ২জন নিহত ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বিদ্যুতের খুঁটির সঙ্গে চলন্ত বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। রোববার (১১ অক্টোবর) ভোরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও এলাকার হাসের দীঘির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটি নোয়াখালী থেকে কক্সবাজার যাচ্ছিল। ভোরে ঈদগাঁও এলাকায় সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও কয়েকজন আহত হয়। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।