ভূমিকম্পে কাঁপলো ঢাকা-চট্টগ্রাম

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১১ , ০৯:২৫ এএম

ভূমিকম্পে কাঁপলো ঢাকা-চট্টগ্রাম ছবি: সিটিজেন নিউজ

ঢাকা ও চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। শনিবার (১০ অক্টোবর) রাত ১১টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, মূল কম্পন অনুভূত হয়েছে ভারতে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে ভারতের মনিপুর রাজ্যের মইরাংয়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

তিনি আরও জানান, ঢাকা ও চট্টগ্রামে মাত্র ১৫ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে। এটি মৃদু মাত্রার কম্পন।