অস্ত্র মামলায় সাইফুরের ৩ দিনের রিমান্ড

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-০৮ , ০৩:৫৫ পিএম

অস্ত্র মামলায় সাইফুরের ৩ দিনের রিমান্ড ছবি: সিটিজেন নিউজ

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি সাইফুরকে অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর)সকালে কড়া নিরাপত্তায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এ হাজির করা হয় তাকে।

অস্ত্র মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত ৩ দিন মঞ্জুর করেন।

এরআগে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল সাইফুর রহমান। গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর তার রুমে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহপরাণ থানায় অস্ত্র আইনে মামলা হয়।