নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-০৮ , ১২:৩৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম (৫৫) ও যাত্রী মিজানুর রহমান শেখ (৬০)। তাদের বাড়ি ডুমুরিয়া উপজেলায়।
স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে যাত্রীবাহী বাস খুলনায় আসার পথে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় মাহেন্দ্রর সঙ্গে সংঘর্ষ হয়। এসময় একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যেতে পারেনি।
ডুমুরিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়কের বিপজ্জনক বাঁকে যাত্রী নিয়ে মাহেন্দ্রটি হাইওয়েতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই মারা যান আমিনুল ও মিজানুর। আহত আরেকজনের অবস্থাও আশংকাজনক বলে জানান ওসি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.