কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১০-০৮ , ০৯:৩০ এএম
উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বসতিতে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনা যায়নি।
স্থানীয়রা জানান রাত ১১ টায় কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ৭ ব্লকে আগুন দেখতে পাওয়া যায়। পরে এই আগুন উখিয়া টিভি টাওয়ারের পেছনের অনেক রোহিঙ্গা বসতিতে ছড়িয়ে পড়েছে।
আগুনের কারণে ভয়ে ঐ ক্যাম্পের রোহিঙ্গারা দিকবেদিক পালিয়ে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা চলছে।
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এর একটি সূত্র আগুন লাগার খবর নিশ্চিত করেছে। আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চলছে বলে সূত্রটি জানিয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.