নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-০৪ , ০৩:৫৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস ও জিপ গাড়ির মুখোমুখি সংর্ঘষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে শ্রীমঙ্গল উপজেলার শেষ প্রান্তে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক
নিহত দুজন হলেন- শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা এলাকার জিপ গাড়ির চালক সঞ্জিত কর্মকার(৩০) ও হবিগঞ্জের বাহুবল উপজেলার ফয়েজাবাদ গ্রামের মহেষ রাজঘর (৪০)।
আহত অন্যরা হলেন- ফয়জাবাদ এলাকার আমেনা বেগম(৫০), শিশু তমা (৭),রীমা (৮),তামিম (১২), রুহেনা আক্তার(৪), কুলসুমা আক্তার (৪৫)।
এদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অন্য তিনজনকে বাহুবল সরকারী হাসপাতালে নেওয়া হয়েছে। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জমূখী হবিগঞ্জ এক্সপ্রেস নামক(ঢাকা মেট্ট্রো-ব ১১০৯০২) একটি লোকাল যাত্রী বাস এবং বাহুবলের ফয়জাবাদ থেকে লেবুবাহী একটি জিপ গাড়ি শ্রীমঙ্গল আসার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘাতক বাস পুলিশ আটক করলেও ড্রাইভার পলাতক রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.