কক্সবাজারে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১০-০৪ , ১১:৩৯ এএম

কক্সবাজারে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুদলের গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

গোলাগুলিতে আরও ১০-১২ জন আহত হয়েছেন। আহতদের ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানা পালিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গাজী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।