পদ্মায় ৭ দিন পর ভেসে উঠল ভাই-বোনের লাশ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-০৩ , ১১:১৬ এএম

পদ্মায় ৭ দিন পর ভেসে উঠল ভাই-বোনের লাশ ছবি: সিটিজেন নিউজ

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির সাতদিন পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার চাচাতো ভাই রিমনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে পবার নবগঙ্গায় নৌকাডুবির ঘটনাস্থলেই মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা গলিত মরদেহ উদ্ধার করে।

রাজশাহী নৌ-পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই মরদেহ দুইটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে ঘটনাস্থলে নিহত দুই জনের মামা ও চাচা রয়েছেন।

রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনা ও রিমনকে দুই দিন পরও পাওয়া না যাওয়ায় গত ২৭ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করে।