সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০১ , ০৪:০৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সিলেট এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় সরকার শক্ত অবস্থান নিয়েছে। অপরাধীরা ছাড় পাবে না। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার সিলেটসহ সবকটি বিমানবন্দরের উন্নয়ন কাজ শুরু করেছে। সিলেট বিমানবন্দরের কাজ সমাপ্ত হলে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপ নেবে। এ সময় তিনি মহাসড়ক ছয় লেন এবং রেলের উন্নয়ন কাজের ঘোষণা শিগগিরই আসবে বলে জানান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.