এমসি কলেজে গণধর্ষণ; ৪ নম্বার আসামি গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-২৭ , ১১:৫২ এএম

এমসি কলেজে গণধর্ষণ; ৪ নম্বার আসামি গ্রেফতার ছবি: সিটিজেন নিউজ

সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার ৪নম্বার আসামী অর্জুন লস্করকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সকাল ৮টার দিকে মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে (২৮)সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকা নোয়ারাই খেয়াঘাট থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বামীর সঙ্গে এমসি কলেজে ঘুরতে এসেছিলেন ওই তরুণী। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের জোরপূর্বক কলেজের ছাত্রবাসে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ করে তারা। রাত ১১টায় শাহপরাণ থানা পুলিশ তাদের উদ্ধার করে। বর্তমানে ওই তরুণী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।