নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-২৭ , ১০:০২ এএম
ছবি: সিটিজেন নিউজ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ দুর্লভপুর গ্রামে বজ্রাঘাতে ঘটনাস্থলেই এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, বিকালে দুর্লভপুর গ্রামের তিশলা সাখাইখুড়া বিলে মাছ ধরতে যান ওই গ্রামের রনি, আলিম ও রউফ। এসময় মারাত্মক বজ্রপাত ঘটলে বজ্রাঘাতে ঝলসে নাসিরুল ইসলামের ছেলে মোঃ রনি (১০) এবং আবুল কালাম আজাদের ছেলে মো. আলিম (১৯) সেই বিলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় মৃতদের কাছাকাছি অবস্থান করা আঃ রউফ (২৫) মারাত্মক আহত হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।
নিহত রনির পিতা নাসিরুল গরুর জন্য ঘাস নিয়ে বাসায় ফেরার সময় এ ঘটনা দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে লাশ ও আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রাণীশংকৈল উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ দুইজনকে মৃত ঘোষণা করে আহত আঃ রউফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তিনি জানান, রউফের অবস্থা খুবই সংকটাপন্ন।
বজ্রাঘাতে হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.