নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-২৬ , ০৮:১৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় পৃথক তিনটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পীরগঞ্জে দুজন এবং মিঠপুকুরের একজন।
নিহত ব্যক্তিরা হলেন পীরগঞ্জের শ্যামপুর গ্রামের ইউনুছ মিয়া (৩৫), কাঞ্চনপুর গ্রামের মত্ত্ব চন্দ্র বর্মণ (২৫) ও মিঠাপুকুরের তেঁতুলিয়া ফরিদপুর গ্রামের গফফার মিয়া (৬৫)।
পীরগঞ্জ ও মিঠাপুকুর থানা সূত্রে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পীরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরস চন্দ্র বলেন, শনিবার সকালে উপজেলার শ্যামপুর গ্রামে মসজিদে বিদ্যুৎ–সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান ইউনুস মিয়া। আর গতকাল শুক্রবার রাতে একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের এক বিদ্যুতের কাজ করতে গিয়ে মত্ত্ব চন্দ্র বর্মণ বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
মিঠাপুকুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আমিরুজ্জামান বলেন, গতকাল রাতে মাছের খামারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গফফার মিয়া (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.