নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-২৬ , ০২:৩২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
গাইবান্ধায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবা থেকে সাত বছরের শিশু আব্দুল্লা আল মামুন ওরফে শিমুল ও ৯ বছরের শিশু ছামিউর রহমান শিমান্তের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দুই শিশুর মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালে ময়নাতদন্ত করা হয়।
এর আগে শুক্রবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানান্দ ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল্লা আল মামুন ওরফে শিমুল তালুক সর্বানান্দ গ্রামের আমিনুর রহমানের ছেলে, এবং ছামিউর রহমান শিমান্ত একই গ্রামের মমিনুর ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুজ্জামান বলেন, নিহত দুই শিশু শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকেন। এক পর্যায়ে রাত ৯টা দিকে বাড়ির পাশে আনন্দবাজার এলাকায় একটি ডোবায় মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে দেয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.