উখিয়ায় কোটি টাকার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-২৪ , ১২:১৭ পিএম

উখিয়ায় কোটি টাকার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের উখিয়া থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৬শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে রাজাপালং এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-১৫) একটি অভিযানিক দল।

আটককৃতরা হলো- কুতুপালং দুই নম্বর ক্যাম্পের ডি-ব্লকের আবুল কাশেমের ছেলে জিয়াউল হক (৩০) ও এক নম্বর ক্যাম্পের ই-ব্লকের লম্বাশিয়া এলাকার মীর কাশেমের ছেলে কামাল হোসেন (২০)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে পুলিশ ডাম্পিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তা থেকে ১৯ হাজার ৬শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৮ লক্ষ টাকা।আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।