শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী
নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-৩০ , ১০:৩৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী মোঃ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে (৩০) অস্ত্রসহ গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) গোয়েন্দা পুলিশ লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য মতে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিএমপির বায়েজীদ বোস্তামী থানাধীন চালিতাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে ০১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
জানা যায়, গত ২১ এপ্রিল রাতে পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকায় এক প্রবাসীর বাড়িতে চাঁদার দাবিতে পেট্রোল বোমা হামলা চালানো হয়। ওই ঘটনার সূত্র ধরে পাঁচলাইশ থানা পুলিশের একটি দল অনুসন্ধান শুরু করে। পরে বিভিন্ন তথ্য-প্রযুক্তির ব্যবহারে বুধবার (২৯ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে। আটকের এক পর্যায়ে প্রবাসীর ওই বাড়িতে বোমা হামলায় সরাসরি অংশগ্রহনের কথা স্বীকার করে। আটককৃতরা হলো, আরিফিন নিশাত (২০) ও দেলোয়ার হোসেন (২২)।
পাঁচলাইশ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সিটিজেন নিউজকে জানান, পাঁচলাইশ থানাধীন বিবিরহাট পশ্চিম পাড়ার বাসিন্দা নুরুল আবসার ও নুরুল আক্কাস দুবাইতে বসবাস করেন। চাঁদগাও থানাধীন এলাকায় তাদের একটি বহুতল ভবন নির্মানের কাজ চলছে। এরমধ্যে দুবাই অবস্থানরত নুরুল আবসারের মোবাইল নাম্বারে দুর্ধর্ষ শিবির সন্ত্রাসী সাজ্জাদ ভারতের মোবাইল নাম্বার থেকে এবং তার সহযোগী ঢাকাইয়া আকবর বাংলাদেশের একটি মোবাইল নাম্বার থেকে ফোন করে মোটা অংকের চাঁদা নয়তো নির্মাণাধীন ভবনের একটি ফ্ল্যাট দাবি করে।
ওসি জানান, চাঁদার টাকা না পেয়ে ওই প্রবাসীদের বিবিরহাট পশ্চিম পাড়ার ভবনে পেট্রোল বোমা মারে। পরে এ ঘটনায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
সিএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক সিটিজেন নিউজকে বলেন, চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির সন্ত্রাসী সাজ্জাদ ও তার সহযোগী ঢাকাইয়া আকবর বিবিরহাট এলাকায় চাঁদার দাবিতে দুই প্রবাসীর বাড়িতে পেট্রোল বোমা হামলা করে। পরে বিভিন্ন তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বোমা হামলায় সরাসরি জড়িত থাকার ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়।
বিজয় বসাক বলেন, পাঁচলাইশ থানার পাশাপাশি এ ঘটনায় গোয়েন্দা পুলিশও জড়িতদের ধরতে অনুসন্ধান শুরু করে। এক পর্যায়ে গোয়েন্দা পুলিশ লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকাইয়া আকবরকে অস্ত্রসহ গ্রেফতার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ঢাকাইয়া আকবরের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতার ঢাকাইয়া আকবর এবং তার দুই সহযোগী আরিফিন নিশাত ও দেলোয়ার হোসেন শিবির ক্যাডার সাজ্জাদের নির্দেশে ওই প্রবাসীদের বাড়িতে চাঁদার দাবিতে বোমা হামলা চালায় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.